শ্রীলঙ্কায় বোমা হামলা: ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তান নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৬:৫৪ পিএম

শ্রীলঙ্কার ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতদের মধ্যে রয়েছে ড্যানিশ ধনকুবের অ্যান্ডার্স হোল পওলসেনের তিন শিশুও। চার সন্তানকে নিয়ে অ্যান্ডার্সের পরিবার ইস্টার স।।ডের ছুটি কাটাতে গিয়েছিল কলম্বোয়।

বিবিসি জানায়, সোমবার ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পওলসেনের তিন সন্তানের নিহতের বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া পওলসেনের এক মুখপাত্র এই শিল্পপতির পরিবারের গোপনীয়তা রক্ষায় সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান। হামলায় পওলসেন, তার স্ত্রী এবং অন্য সন্তানের বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি।   

ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর জানায়, হামলার তিন দিন আগে পওলসেনের মেয়ে আলমা ইনস্টগ্রামে তিন ভাইবোনের ছবি প্রকাশ করেন। ইস্টার সান ডের ছুটিতে সুইমিং পুলের পাশে নিজেদের নিয়ে ব্যস্ত ছিল। আলমা ক্যাপশানে তাদেরকে বলে, তিন খুদে ভাল্লুক।

যুক্তরাজ্যের ফ্যাশন ও কসমেটিক সামগ্রীর অন্যতম বড় কোম্পানি ‘আসস’র মালিক পওলসেন। ৪৬ বছর বয়সী ড্যানিশ এই শিল্পপতি জার্মান কোম্পানি জালান্দোরও অংশীদার। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ব্যক্তিগত জমির মালিক তিনি। তার সম্পত্তির মূল্য সাড়ে ৪ বিলিয়ন পাউন্ড। এ ছাড়া স্কটল্যান্ডে ১২টি ভূসম্পত্তির মালিকানায় তিনি খরচ করেছেন ১০০ মিলিয়ন পাউন্ড। 

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত হন ২৯০ জন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক।

রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত