সুপ্রিম কোর্টেও বহাল মিয়ানমারের দুই সাংবাদিকের সাজা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:৫১ পিএম

রোহিঙ্গা গণহত্যা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে উপনিবেশিক যুগের দাপ্তরিক গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ মাথায় নিয়ে কারাগারে আছেন মিয়ানমারের দুই সাংবাদিক। দেশটির হাইকোর্টের রায়ে সাত বছরের সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন তারা। কিন্তু গতকাল মঙ্গলবার ওই আপিল খারিজ করে সাজা বহাল রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোয়ে নাইং।

২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। নভেম্বরের শুরুতে ইয়াঙ্গুনের হাইকোর্টে দুই সাংবাদিকের পক্ষে আপিল করেন তাদের আইনজীবীরা। এ বছরের ১১ জানুয়ারি আপিল খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সাজা বহাল রাখা হয়। ওই সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। মঙ্গলবারের রায়ে তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে সেই আপিল খারিজ করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত