ফলোয়ার কমে যাওয়ায় টুইটার প্রধানকে ডেকে পাঠালেন ট্রাম্প

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ পিএম

নানা ইস্যুতে টুইটারে একের পর এক বক্তব্য দিয়ে যাওয়া নিয়ে রীতিমতো হাসির পাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু টুইটারে ব্যস্ত সময় কাটালেও সামাজিক যোগাযোগমাধ্যমটির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো নয় তার। এর মধ্যে টুইটারে ফলোয়ার কমে যাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প।

রয়টার্স জানায়, ফলোয়ার কমে যাওয়ায় টুইটারের সিইও জ্যাক ডোরসিকে হোয়াইট হাউসে ডেকে পাঠান মার্কিন প্রেসিডেন্ট।  মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়।

ট্রাম্পের বরাবরের অভিযোগ, টুইটার প্রধান রিপাবলিকান নেতা বলে ইচ্ছাকৃতভাবে তার ফলোয়ার কমিয়ে দিচ্ছে। তাই ওই বৈঠকে ডোরসি থেকে ফলোয়ার কমে যাওয়ার কারণ জানতে চান ট্রাম্প।

image

বৈঠকে ডোরসি ট্রাম্পকে জানান, বিভ্রান্তিকর তথ্য ও স্প্যাম ছড়ানো অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এতে বিপুলসংখ্যক অ্যাকাউন্ট কমে গেছে। ফলে অনেক বিখ্যাত ব্যক্তিদেরও ফলোয়ার কমে গেছে। এতে তার নিজেরও অনুসারী কমেছে বলে ডোরসি আরও জানান।

বৈঠক শেষে ডোরসির সঙ্গে বৈঠকের একটি ছবিসহ এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেন, টুইটারের জ্যাক ডোরসির সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। তাদের প্ল্যাটফর্ম সংক্রান্ত নানা বিষয়ে আলাপ হয়েছে। সামগ্রিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও কথা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত