চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৯:২২ এএম

চুয়াডাঙ্গা চোর সন্দেহে ফারুক হোসেন (২২) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরেরর রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় তার সহযোগী দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহরের রেলবাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করার সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এসময় অন্যরা পালিয়ে গেলে গণপিটুনির শিকার হন ফারুক। এক পর্যায়ে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় জড়িত আরও দুইজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত