শমী কায়সারকে ক্ষমা চাওয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ও অভিনেত্রী শমী কায়সারকে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন হয়।

ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সুনামগঞ্জ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আশিস রহমান, সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কর্ণ বাবু দাশ প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাবের মতো একটি স্থানে চোর সন্দেহে সাংবাদিকদের তল্লাশি ও আটকে রাখার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এ ঘটনা দেশের সাংবাদিক মহলকে অপমানিত করেছে। অবিলম্বে জাতীয় প্রেস ক্লাবে শমী কায়সারকে সংবাদ সম্মেলন করে  প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে মফস্বল পর্যায় থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত