মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ০২:১৪ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফলে জনস্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রাধিকার হিসেবে সংবিধানে উল্লেখ করা হয়েছে। কৃষি গবেষণার প্রায় সব বড় প্রতিষ্ঠান তারই সৃষ্টি। বর্তমানেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পারিবারিক সম্পদ, ভিত্তির উন্নয়ন, মাতা-পিতার শিক্ষা, প্রসব-পূর্ব ও প্রসব পরবর্তীকালে উন্নত স্বাস্থ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী অনেক ক্ষেত্রে তুলনামূলক অবদান রাখছে। বাংলাদেশে পুষ্টি উন্নয়নে সম্প্রতি তরুণ ও কিশোরদের সম্পৃক্ততা একটা উল্লেখ্যযোগ্য ঘটনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত