আমি সাহসী, ক্যামেরার সামনে কোনো কিছুতেই লজ্জা নেই

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০১:৫৯ এএম

ভারতীয় টেলিভিশনের ‘আম্মা’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন কাঞ্চন আওয়াস্তি। ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’-এ অভিনয় করেছেন কাঞ্চন। আপাতত তিনি ব্যস্ত মারাঠি পরিচালক শান্তনু অনন্ত তাম্বের প্রথম হিন্দি ছবি ‘ভূতওয়ালি লাভ স্টোরি’র অভিনয় নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ছবির প্রধান রোল পেতে তাকে কোনোরকম কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন কিনা তিনি।

জবাবে কাঞ্চন বলেছেন, ‘না, আমি কোনোদিনই এ ধরনের কোনও সমস্যার সম্মুখীন হইনি। পরিচালক তার ছবির জন্য মুখ খুঁজছিলেন। আমি অডিশনের জন্য ডাক পাই। এরপর লুক টেস্ট হয়। তবে পারিশ্রমিকের ক্ষেত্রে আমাকে কিছুটা কম্প্রোমাইজড করতে হয়েছিল।

এরই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন তিনি। উত্তরে তিনি জানান, ‘আমি একজন বোল্ড অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে যা কিছু করতে পারি। আমি কোনও সীমারেখা টানিনি। কারণ আমি নিজেকে চিনি। লোকে আমাকে নিয়ে কী ভাবে তা নিয়ে আমি চিন্তিত নই। আমি প্রযোজকের অফিসে গিয়ে কোনও রোল চাইতে পারি না। পারব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত