বাতিল হচ্ছে বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল

আপডেট : ০৩ মে ২০১৯, ০৬:০৩ পিএম

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বাতিল করা হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল। শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও লাওস শিরোপা নির্ধারণী ম্যাচ। কিন্তু ভারি মাঠের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

ফণী’র প্রভাবে বিকেল নাদাগ ঢাকায় শুরু হয় বৃষ্টি। যাতে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ে। খেলা বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ৬টায়র কিছু পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে বাফুফে। মাঠেও খেলা শুরুর কোনো লক্ষণ নেই। সন্ধ্যা ৬টায়ও জ্বলেনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত