ইউটিউবে গান গেয়ে লাখ লাখ ভক্ত বানিয়ে ফেলেন অস্টিন জোনস। এই তরুণ ইউটিউব গায়কের প্রতি ফিদা অল্প বয়সী মেয়েরা। এই জনপ্রিয়তাকে তিনি ব্যবহার করেছেন অসৎ উদ্দেশ্যে। পর্নোগ্রাফি মামলায় ১০ বছর কারাদণ্ড হয়েছে শিকাগোর এ গায়কের।
টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ ঘটনা নিশ্চিত করে। অস্টিনের বিরুদ্ধে অভিযোগ, কিশোরী মেয়েদের যৌন হেনস্তার ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশন করতেন।
২৬ বছর বয়সী এ সেলেব্রেটির ভক্তদের অধিকাংশই টিনএজ গার্ল। আর এসব মেয়েরাই নিজেদের অশ্লীল ভিডিও পাঠিয়ে দেখাতে চাইতো যে তারা অস্টিনের কত বড় ফ্যান, এমনটাই দাবি এই ইউটিউবারের।
দুই বছর আগে ৬ বছরের শিশুকে নিয়ে তৈরি একটি পর্নো ভিডিও ইউটিউবে আপলোড করেন তিনি। এ ঘটনায় এ গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ২০১৭ সালে তিনি গ্রেপ্তার হন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
কিশোরীদের মডেলিংয়ের লোভ দেখিয়ে তাদের থেকে নোংরা ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করতেন তিনি। তার বিরুদ্ধে এ রকম ৩০টি অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।
