জামিন পেলেও মুক্তি মেলেনি সুলতান সালাহউদ্দিন টুকুর

আপডেট : ০৯ মে ২০১৯, ০৮:৫৬ পিএম

জামিন পেলেও মুক্তি মেলেনি যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর। জামিন সংক্রান্ত সকল কাগজপত্র কারা কর্তৃপক্ষকে দেওয়া হলেও পল্টন থানার দুইটি মামলায় তাকে আবার গ্রেফতার দেখানো হয়।

বৃহষ্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ব্যস্ত আছেন। পরে এ বিষয়ে কথা বলবেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ দিন আগে তার জামিন হয়। সে হিসেবে পরিবারের সদস্যরা গিয়েছিলেন মুন্সীগঞ্জ কারাগারে। কিন্তু পল্টন থানার দুইটি মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়। ফলে মুক্তি পাননি টুকু। যে দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে মামলায় আগে থেকে তার নাম ছিল না। নতুন করে তার নাম যুক্ত করা হয়েছে।

তারা আরও জানান, হাইকোর্ট থেকে নেওয়া আদেশ ‘নো হ্যারাস, নো এ্যারেষ্ট’ কারা কর্তৃপক্ষকে দেখানো হলেও তারা আদালতের আদেশে মানেনি। 

উল্লেখ ১১জুন ২০১৮ সোমবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ১৩ নং সেক্টরের নিজ বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী টুকুকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত