পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন: শেষ ধাপে ভোট ১৮ জুন

আপডেট : ১০ মে ২০১৯, ০১:৩২ এএম

উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এসব উপজেলায় ভোটের তফসিল প্রজ্ঞাপণ আকারে জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপণে ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

পঞ্চম ধাপে যেসব উপজেলায় ভোট শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙাবালী, বরগুনার তালতলি, গাজীপুর সদর, রাজবাড়ির কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

প্রথম ধাপে স্থগিত হওয়া রাজশাহী জেলার পবা উপজেলায়ও এ ধাপে ভোট হবে।

উল্লেখ্য, পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত