বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৯, ১১:১৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বাথরুমের পানি ভর্তি বালতির মধ্যে ডুবে দুই বছরের শিশু জিদনির মৃত্যু হয়েছে। পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুর সোয়া ১টায়।

শিশুর বাবা আনোয়ার হোসেন জানান, বাথরুমে ২৫ লিটারের বালতিতে পানি ভরা ছিল। ঘরের সবার অগোচরে তার ছেলে জিদনি বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। ঘরে জিদনির সাড়া না পেয়ে খুঁজতে গিয়ে বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত