পেকুয়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৮:২০ এএম

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে পেকুয়া পৌরসভার মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিইররাত জান্নাত ওই এলাকার খোকনের মেয়ে।

মৃতের পরিবার জানায়, বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত