সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার মাছুমপুর মহল্লার ভাড়াবাড়ি থেকে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মালিছা খাতুন(১৪) এর লাশ রোববার রাতে পুলিশ উদ্ধার করেছে।
সে জেলার কামারখন্দ উপজেলার মুকবেলাই গ্রামের বিজিবি সদস্য গিয়াস উদ্দিনের মেয়ে। শহরের মাছুমপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে মায়ের সাথে ভাড়া থাকত।
৩ দিন আগে মালিছার মা তাকে একা বাসায় রেখে ধান কাটা ও মাড়াই তদারকির জন্য গ্রামের বাড়িতে যান। ঘটনার দিন রাতে বাসায় ফিরে দেখেন ওড়নার সাথে মেয়ের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার এসআই বদরুদ্দোজা জিমেল বলেন, সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
