সংবাদ সম্মেলনে রিজভী

প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদার বিচারে কেরানীগঞ্জে আদালত

আপডেট : ১৫ মে ২০১৯, ০২:০২ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা সম্পন্ন হয়নি, তিনি এখনো বেশ অসুস্থ। এ অবস্থায় তাকে শিগগিরই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নতুন নির্মিত মহিলা কম্পাউন্ডে স্থানান্তর করার অশুভ আয়োজন চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত