কী উপহার দিলেন সাবেক প্রেমিকের মা?

আপডেট : ১৫ মে ২০১৯, ০১:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেট গালা অনুষ্ঠানের ফাঁকে অসুস্থ ঋষি কাপুরের সঙ্গে দেখা করে এলেন দীপিকা পাড়ুকোন। সে ছবি রণবীর কাপুরের মা নীতু কাপুর শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে। ছেলের সাবেক প্রেমিকাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘আদুরে’ আখ্যাও দেন।

দীপিকাকে খুব সুন্দর একটি উপহার দেন নীতু। সেই উপহারেরই ঝলক মিলল ‘পদ্মাবত’ নায়িকার ইনস্টাগ্রাম পোস্টে।

সেখানে দেখা যায়, দীপিকার হাতে সোনার ব্রেসলেট। তাতে হাতের আশীর্বাদ মুদ্রার মতো নকশা করা। এতে আবার ছোট ছোট হিরা বসানো। ধন্যবাদ জানিয়ে ট্যাগ করেন নীতু কাপুর ও রণবীরের বোন ঋদ্ধিমাকে।

শোনা যাচ্ছে, পেশায় জুয়েলারি ডিজাইনার ঋদ্ধিমা বিশেষ এই ব্রেসলেটের নকশা করেছেন। ক্যাপশনে দীপিকা লেখেন, “আশীর্বাদ ও শুভেচ্ছা।”

অবশ্য এর আগেই দীপিকা ও ঋষির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন নীতু। ক্যাপশনে লেখেন, “কী ভালো একটা সন্ধ্যা কাটালাম আদুরে দীপিকার সঙ্গে!”

ক্যানসার আক্রান্ত ঋষি বছরখানেক ধরেই নিউইয়র্কে রয়েছেন চিকিৎসার জন্য। নীতু কাপুরও আছেন সেখানে। এর আগে বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি ঋষির সঙ্গে যুক্তরাষ্ট্রে দেখা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত