দূষিত সিরিঞ্জ দিয়ে এইচআইভি ছড়িয়েছেন চিকিৎসক

আপডেট : ১৭ মে ২০১৯, ১১:০৫ পিএম

এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করে চার শতাধিক মানুষের শরীরে এইডসের জীবাণু ছড়িয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক চিকিৎসক। মাত্র কয়েক সপ্তাহের পরীক্ষায় এ সংখ্যা বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

এ বিষয়ে ডনের এক খবরে বলা হয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। এ ঘটনা জানাজানির পর প্রদেশটির লারকানা জেলার ওয়াসাউ গ্রামের প্রতিটি পরিবার ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন পার করছে। গত মাসের শেষ দিকে দেশটির স্বাস্থ্য বিভাগ ওই গ্রামে এইচআইভি শনাক্তের কাজে একটি অস্থায়ী ক্লিনিক স্থাপন করেছে।

এপ্রিলের শেষ সপ্তাহে লারকানা উপকণ্ঠে ১৮ শিশুর শরীরে এইচআইভি ধরা পড়লে টনক নড়ে স্থানীয় কর্র্তৃপক্ষের। এরপর স্বাস্থ্য বিভাগ ওই এলাকায় বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালালে সংখ্যাটি কয়েক গুণ বেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত