ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া এলাকায় বাঁশবাগান থেকে শফিকুল ইসলাম (২৫) নামের এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ওই উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া বাঁশবাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল আলম জানান, সকালে ডাকাতিয়া এলাকায় শফিকুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, নিহত শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিল।
