সাংবাদিক প্রবীর শিকদারকে আইনের আওতায় আনার দাবিতে এবার জেলার মুক্তিযোদ্ধারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুজিব সড়কে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচিতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা অংশ নেন।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুল সালাম লাল, মো. নজরুল ইসলাম, আমিনুর রহমান ফরিদ, প্রফেসর আবদুর রশিদ প্রমুখ।
সম্প্রতি প্রবীর শিকদারের ফেইসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ফুঁসে ওঠে ফরিদপুরের বিভিন্ন মহল। এরই মধ্যে ফরিদপুর শহরে ও তার নিজ গ্রাম কানাইপুরে কয়েক হাজার মানুষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এবার জেলার মুক্তিযোদ্ধারা প্রবীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করলেন।
