নির্বাচনের ফল ঘোষণার আগের দিন ‘জরুরী’ কবিতা লিখলেন মমতা

আপডেট : ২২ মে ২০১৯, ০৯:৪১ পিএম
লোকসভা ভোটের প্রচারপর্বে ব্যস্ততার কারণে সেরকম সময় করে উঠতে পারেননি, কিন্তু তারপর থেকেই একের পর এক কবিতা লিখে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নিজের টুইটারে ‘জরুরী’  নামে একটি কবিতা শেয়ার করেন মমতা।

এর আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়েই কবিতা লিখেছিলেন তৃণমূলনেত্রী। তার কলমেও বেরিয়েছিল প্রতিবাদের বর্ণমালা। কালি-কলম তার হাতে নতুন নয়। দু-মলাটে ধরা রয়েছে তার লড়াই-আন্দোলনের খুঁটিনাটি। লিখেছেন অজস্র কবিতাও। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে লিখেছিলেন 'লজ্জিত' নামে একটি কবিতা। যেখানে নাম না-করে আক্রমণ আছে। বাংলা নিয়ে হুঁশিয়ারি আছে। গেরুয়া সন্ত্রাসে তিনি নিজে যে 'লজ্জিত', সেই অকপট স্বীকারোক্তিও রয়েছে।
image
তারপর ‘অবিশ্বাস্য কালো???’ নামে একটি কবিতাও লেখেন তিনি। রাজনৈতিক মহলের অভিমত, নির্বাচনের শেষ সময়ে এই কবিতার মাধ্যমে তিনি ফের কেন্দ্রের শাসকদল বিজেপি-র বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত