খুলনায় সেমিনারে বক্তারা

শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সুশাসন নিশ্চিত করতে হবে

আপডেট : ২৩ মে ২০১৯, ১১:১৬ পিএম

খুলনায় ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ : শান্তি ও ন্যায়বিচার কার্যক্রম প্রতিষ্ঠান নির্মাণে করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ আয়োজন করে। এতে বক্তারা বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সেবা প্রদানকারীদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘুষ ও দুর্নীতি নির্মূল করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চাই তথ্যের অবাধ প্রবাহ। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত