সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের বেশকিছু সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট মাহমুদুর রহমান জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের বেশকিছু সদস্যকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেক পরীক্ষার্থীও রয়েছেন।
এ বিষয়ে বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
