রং মিশিয়ে গরুর মাংস বিক্রির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে এই প্রতারণা ধরা পড়ে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই/তিনদিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছেন দোকানদাররা। এ অভিযোগে দুই দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তারা। এসময় ওই দোকান থেকে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, এখানে দুই/তিনদিন আগের গরুর মাংসের সঙ্গে রক্ত নয়, এবার কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া এখানকার কিছুকিছু দোকানে গরুর মাংসের মহিষের মাংস মিশিয়ে বিক্রি করা হচ্ছে।
