একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম বলেন, ‘আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। যেহেতু তিনি প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
রাজনীতিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই।
