রণবীরকে কোনও দিন বিশ্বাস করব না: ক্যাটরিনা

আপডেট : ৩০ মে ২০১৯, ০৮:৩৫ পিএম

রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপের পর নিজেকে সামলাতে বেশ খানিকটা সময় লেগেছিল তার। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছিলেন ক্যাটরিনা।

পুরনো সত্ত্বাকে ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলতে হয়েছিল। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোতে ফের একবার উঠল রণবীর কাপুরের প্রসঙ্গে।

কথায় কথায় নেহা ক্যাটকে বলেন এমন কোনও সহকর্মীর নাম নিতে যাকে তিনি কোনওদিন তার জীবনের গোপন কথা বলার জন্যে একেবারেই ভরসা করতে পারবেন না।

এর উত্তর দিতে অবশ্য বেশি ভাবার সময় নেননি তিনি। প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দিলেন সেই সহকর্মী তার রণবীর কাপুর।

ওই একই অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে খারাপ চ্যাট শো হোস্ট তার মতে কে? এক্ষেত্রেও ছিল না কোনও দ্বিধা। অকপট ক্যাটরিনা জানালেন সবচেয়ে খারাপ সেলেব হোস্ট হবেন বরুণ ধাওয়ান কারণ তিনি দ্বিতীয় কোনও ব্যক্তিকে কথা বলার সুযোগই দেন না।

একই সঙ্গে জানালেন, ভবিষ্যতে টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন ছবি এবং রণবীর সিং-এর সঙ্গে একেবারে অন্য ধাচের কোনও ছবিতে অভিনয় করতে চান।

সূত্র: হিন্দুস্থান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত