থাইল্যান্ডের ২৯তম প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান প্রায়ুথ

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৮:৩৫ এএম

সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচার হাতেই থাকছে থাইল্যান্ডের ক্ষমতা। নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশটির ২৯তম প্রধানমন্ত্রী হলেন তিনি।

বুধবার উভয় কক্ষের যৌথ অধিবেশনে প্রায়ুথ প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় ৩৭৫ ভোট নিশ্চিত করেন।

দেশটিতে ২৪ মার্চ হওয়া সাধারণ নির্বাচনের প্রায় ১০ সপ্তাহ পর পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

তিন বছর আগে জান্তা সমর্থকদের দাবির মুখে নির্বাচনের নিয়ম জটিল হয়ে যায়। সেই নিয়মের সঙ্গে তাল মেলাতে ফলাফল ঘোষণায় দেরি হয়। আরেকটি কারণ হচ্ছে, কমিশন থেকে পুরো ভোট গণনায় একাধিকবার ত্রুটি দেখা দেয়।

এই দুই কারণের বাইরে অনেকে ‘ষড়যন্ত্র’ দেখছিলেন। সিনাওয়াত্রা-সমর্থিত পুয়ে থাই পার্টি সেনাবাহিনীর দিকে আঙুল তোলে।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রায়ুথ চান-ওচা ২০১৪ সালে দেশটির ক্ষমতায় বসেন। তার অধীনেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত