চূড়ায় না উঠেই এভারেস্ট জয়ের সাফল্য উদ্‌যাপন ৩ পর্বতারোহীর

আপডেট : ১০ জুন ২০১৯, ০৯:৩৮ পিএম

এভারেস্ট জয় করে মানুষের বাহবা কুড়াচ্ছিলেন ভারতের তিন পর্বতারোহী। কিন্তু পরে জানা গেল, এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি। ফিরে এসে মিথ্যা সাহসিকতা ও সাফল্যের গল্প ছড়িয়েছিলেন তারা।

নেপালের দ্য হিমালয়ান টাইমসের এক অনুসন্ধানীতে এ ঘটনা উঠে আসে। পর্বতারোহীদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তারা হরিয়ানা রাজ্যের বাসিন্দা।

২৬ মে হিমালয়ের চূড়ায় উঠেছিলেন বলে দাবি করেন ওই তিন পর্বতারোহী। কিন্তু ক্যাম্প ফোর পর্যন্তও পৌঁছাতে পারেননি তারা।

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের এ বানোয়াট গল্প তখনই বেরিয়ে আসে যখন রাজ্যজুড়ে ওই তিনজনের সাফল্যে সবাই পঞ্চমুখ।

কিন্তু অভিযানের গাইড, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তারা জানায়, তারা ক্যাম্প থ্রি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। অভিযান শেষ না করে সেখান থেকেই ফিরে আসেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত