রাগ নিয়ন্ত্রণে রাখুন কুম্ভ, প্রেমিকার আস্থা অর্জন করুন মীন

আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:৩১ এএম

মেষ : সতর্ক না থাকলে নাটকীয়ভাবে মানসিক কষ্ট পেতে পারেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে মনোযোগী হোন। শুধু নিজের কথা না ভেবে সঙ্গীর ভাবনা বোঝার চেষ্টা করুন।

বৃষ : আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকি নিতে হতে পারে। নিজেকে সতেজ রাখুন। মনে সংকোচবোধ রাখবেন না। গোছানোভাবে কাজ শেষ করুন। সফলতা আসবেই।

মিথুন : সারা দিন ফুরফুরে মেজাজে থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে। তবে প্রেম ও রোমাঞ্চে কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হবে। সামান্য কিছু নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। অতএব এই দিকে মনোযোগ দিন।

কর্কট : গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার জন্য উপযুক্ত দিন। সহজেই অনেক কঠিন সমস্যা মোকাবিলা করার সম্ভাবনা প্রবল। নিজেকে আটকে রাখার কোনো দরকার নেই। মানুষও আপনার অনুভূতি বুঝতে চায়। তাদেরকে সে সুযোগ দিন। মানুষের মধ্যেই আপনার চিন্তার প্রতিফলন দেখবেন।

সিংহ : যারা কেনাকাটা করার পরিকল্পনা করছেন, তারা একটু সতর্ক থাকবেন। আপনার জন্য কেনাকাটার এখনই সঠিক সময় হলেও কিছুটা ক্ষতির মুখে পড়তে পারেন। মিতব্যয়ী হওয়াটা কিন্তু খারাপ না!

কন্যা : পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করুন। কোনো ধরনের সংকোচ ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবেন না। নিজের দিকে মনোযোগ দিন। নিজের অধিকার লড়াইয়ে সফল হবেন।

তুলা : সুন্দর একটি সকাল দিয়ে দিন শুরু হবে। দিনের প্রথম ভাগ ভালো যাবে। মনে রোমাঞ্চ ভাবের উদয় হবে। কাজে সফলতার জন্য ব্যাটের জায়গামতো বল লাগাতে হবে। সন্ধ্যায় নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না।

বৃশ্চিক : একটি আরামদায়ক পরিবেশ আপনার চারিদিকে বিরাজ করবে বৃশ্চিক। কোনো উদ্বেগই প্রভাব ফেলবে না মনে। এককথায় সুন্দর একটা দিন আপনার জন্য। কোনো কাজ হাতছাড়া নিয়েও চিন্তা করার দরকার নেই। পরদিনের জন্য অপেক্ষা করুন।

ধনু : সতর্কতার সঙ্গে যে কোনো কাজে এগুতে হবে। অন্যদের সামনে আপনাকে গুরুত্বহীন মনে হতে পারে। তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। প্রচেষ্টাগুণে সাফল্য ধরা দেবে।

মকর : আজকে কিছুটা চাপের মধ্যে থাকবেন। তবে দুশ্চিন্তার কিছু নেই। পরিবারের সদস্যদের সাফল্যে চমকে যেতে পারেন। নিজের শিশুসুলভতাকে নিয়ন্ত্রণ করুন। পরিবারকে প্রতিষ্ঠা করতে পরিকল্পনা করুন।

কুম্ভ : রাগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মস্থলে অন্যজনকে আগে সুযোগ দিন। কোনো কাজে বিরক্ত লাগলেও হাসিমুখে থাকুন। শরীরের দিকে নজর দিন। অন্যের কাজে হস্তক্ষেপের দরকার নেই। নিজের দিকে মনোযোগী হলেই সাফল্য আসবে।

মীন : আজকের দিনে বেশ কর্মোদ্যমী থাকবেন। কর্মস্থলে সফলতার মতো দাম্পত্য জীবনে ভূমিকা রাখতে হবে। প্রেমিকার আরো আস্থা অর্জন করুন। আজকেই একটি ক্যান্ডেললাইট ডিনার সেরে ফেলুন না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত