ফেনীতে এসএসসি পরীক্ষার্থী হত্যায় চারজনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৫৫ পিএম

ফেনীর পরশুরামের এসএসসি পরীক্ষার্থী শুভ বৈদ্য হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ সাঈদ আহমেদ এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, পরশুরামের পশ্চিম অনন্তপুরের সাধন বৈদ্যের ছেলে শুভ বৈদ্য (১৬) পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। ২০১৫ সালের ২৯ জুন রাতে একই উপজেলার পূর্ব অলকা গ্রামের আবদুর রহিম, ওমর ফারুক, নুর আলম ভূঁইয়া সমীর ও মো. স্বপন ভূঁইয়া শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং একই এলাকার রমেশ বৈদ্য পুকুর পাড়ে গাছের সঙ্গে বেঁধে, গলায় ফাঁস লাগিয়ে তার বাবার কাছ থেকে মোবাইল ফোনে কথা বলে ১ লাখ টাকা নিয়ে আসতে বলে। গলায় ফাঁস লাগানোর ফলে এ সময় মারা যায় শুভ। মামলার আসামি আবদুর রহিম জামিন পেয়ে পলাতক আছেন। বাকিরা জেল হাজতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত