শাবনাজ-নাঈমের মেয়ের কণ্ঠে রুনা লায়লার গান (ভিডিও)

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৭:০০ পিএম

১৯৯০ এর দশকের জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-শাবনাজের ছোট মেয়ে মাহদিয়া নাঈম গান নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন। এবার তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার একটি জনপ্রিয় গান কাভার করলেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ হয় মাহদিয়ার গাওয়া ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে গানটি’।

তিনি জানান, রুনা লায়লার প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে গানটি গেয়েছেন।

আবু হেনা মোস্তফা কামালের লেখা এবং আব্দুল আহাদের সুর করা গানটির মূল সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন সাঈদ সুজন।

এদিকে ফেসবুকে গানের লিংক শেয়ারের পাশাপাশি মাহদিয়া জানান, নিজেকে একজন আন্তর্জাতিক সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে চান। তার অনুপ্রেরণা রুনা লায়লা।

তিনি লেখেন, সেই ছোটবেলা থেকেই সংগীতে অনুপ্রেরণার নাম রুনা লায়লা। ক্লাস থ্রিতে পড়াকালীন রুনা লায়লার মতো সেজে স্কুলের মঞ্চে পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।

এর আগে মাহদিয়া ইউটিউবে দুটি ইংরেজি ও একটি বাংলা গান প্রকাশ করেন। সেই গান নিয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি দোয়া নেওয়ার জন্য মাহদিয়া তার বাবা-মাকে নিয়ে রুনা লায়লার সঙ্গে করেন। ওই সময় তোলা ছবিও শেয়ার করেন ফেসবুকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত