মহসিন খানের পদত্যাগ

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:২৭ এএম

পিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সাবেক ওপেনার মহসিন খান পদত্যাগ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির মূল কাজ দলের পারফরম্যান্স পর্যালোচনা করা। পিসিবি জানিয়েছে, মহসিন বোর্ডপ্রধান এহসান মানিকে অনুরোধ করেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে। মহসিনের জায়গায় দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘মহসিনের মতো কাউকে বিদায় দেওয়াটা কঠিন। কিন্তু আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। তার অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’ ভারতের সঙ্গে ম্যাচে হারের পরই এমন সিদ্ধান্ত নিলেন মহসিন। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বিশ্বকাপের পর পাকিস্তান দলে অধিনায়কত্ব, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটিতে আসছে বড় ধরনের পরিবর্তন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত