সুন্দর জীবনের সংজ্ঞা শেখাবেন ঋতুপর্ণা

আপডেট : ২৩ জুন ২০১৯, ১১:৪৭ পিএম

জীবনের সংজ্ঞা লিখতে হলে ঠিক কী লিখবেন? জীবনের কী কোনও রকমফের রয়েছে? ভাল কিংবা মন্দ, মাঝারি… এ ধরনের অনেক ব্যাখ্যাই হয়তো পাবেন।

তবে, দিনের শেষে প্রত্যেকটি মানুষই চায়, তার জীবন সুন্দর হোক। কিংবা গোছানো হোক।

তবে, মানুষের চাওয়া-পাওয়া কি আর সবসময়ে পূর্ণ হয়? কিংবা যখন ‘চাওয়া’র সঙ্গে ‘পাওয়া’ মেলে না, উলটো স্রোতে বইতে থাকে জীবনের সব ইচ্ছেগুলো, তখন?

ঠিক এই উত্তরটাই খুঁজছেন পরিচালক রাজু দেবনাথ। যেই ছবিতে তার তুরুপের তাস ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টোটা রায়চৌধুরি।

ছবির নাম ‘বিউটিফুল লাইফ’। নিজের জীবনকে সুখী করে তোলার চাবিকাঠি রয়েছে মানুষের কাছেই। কীভাবে? ঠিক সেই ভাবনা নিয়েই পরিচালক রাজু দেবনাথ বুনে ফেলেছেন এক গল্প।

ছবির মূল চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা এবং টোটা। অনেকদিন বাদে বড়পর্দায় জুটি বাঁধছেন তারা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

দুই শিল্পীর প্রেম-ভালবাসা, তাঁদের নিজেদের মতো করে খুঁজে নেওয়া জীবনের সংজ্ঞা – এসবই ‘বিউটিফুল লাইফ’ কাহিনির উপজীব্য।

সেরিব্রাল অ্যাট্রোফিতে আক্রান্ত এক রোগীকে নিয়ে এগোবে ‘বিউটিফুল লাইফ’-এর গল্প। রোগীর ভূমিকায় অভিনয় করছেন দেবস্মিতা সেনগুপ্ত। আর সেই রোগীকে ঘিরে গল্পের প্লটে ধীরে ধীরে পরিচয় করানো হয়েছে ছবির অন্যন্য চরিত্রগুলোর সঙ্গে। গল্পে দেখা যাবে এক চিত্রশিল্পী, এক ভাস্কর এবং এক বিজ্ঞানীকে।

চিত্রশিল্পীর চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, ভাস্করের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত