নুসরাতের স্বামীর সঙ্গে ছবি শেয়ার করলেন মিমি!

আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:১৪ এএম

টালিউডের বেস্ট ফ্রেন্ড দুই নায়িকা তারা। আবার দুজনই সাংসদ। একজনের বিয়েতে আরেকজন আনন্দ করবেন না তা কি হয়।

সদ্য তুরস্কের বোদরুমে নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরাত জাহান। আর সেখানে টলি মহল থেকে উপস্থিত ছিলেন একমাত্র মিমি চক্রবর্তী। চুটিয়ে আনন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিও।

ইনস্টাগ্রামে নুসরাত এবং নিখিলের সঙ্গে আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে লিখেছেন, “আ জার্নি টু রিমেম্বার। এক সঙ্গে সুখে থাক তোমরা।”

image

পেশায় ব্যবসায়ী নিখিলের সঙ্গে নুসরাতের কাজের মাধ্যমেই আলাপ। পরে তা গড়ায় গভীর বন্ধুত্বে। দুই বাড়ির সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত