চার দিনে চার শিশুকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০১৯, ১১:১২ পিএম

গাজীপুরের টঙ্গীতে গত চার দিনে চার শিশুকে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত জসিম বরিশালের কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। টঙ্গীর বনমালা (টেকপাড়া) এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে জসিম চার শিশুটি ধর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলে এক শিশুকে ধর্ষণ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে টঙ্গীর বনমালা এলাকা থেকে জসিমকে আটক করা হয়।

ওসি কামাল হোসেন বলেন, ‘গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে চার শিশুকে ধর্ষণ করে জসিম। গতকাল এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার শিকার চার শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছে।’ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত