টিআর, কাবিখার বরাদ্দ এমপিদের না দেওয়ার দাবি রুমিনের

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৭:৩৫ পিএম

বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বরাদ্দ এমপিদের না দেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি এই বরাদ্দ স্থানীয় সরকারের হাতে দেওয়ার দাবি জানান।

রোববার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এই দাবি জানান।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় রুমিন ফারহানা বলেন, টিআর, কাবিখা নিয়ে দৌড়াদৌড়ি করা এমপিদের কাজ নয়। তাদের কাজ আইন প্রণয়ন, আইন সংশোধন করা, মন্ত্রিসভা গঠন করা। টিআর, কাবিখা নিয়ে অনেক প্রশ্ন এসেছে। এগুলো সংসদ সদস্যদের হাতে না দিয়ে স্থানীয় সরকারের হাতে দেওয়া উচিত।

কৃষি মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির আলোচনায় রুমিন বলেন, কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয়, তা সব সময় কৃষক পর্যায়ে পৌঁছায় না। এ ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ে যোগসাজশ আছে বলে মানুষ বিশ্বাস করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত