সোমবার ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলায় মারা যান ওই নির্যাতিতা।
পুলিশ জানিয়েছে, বারবার প্রতিবেশীর দ্বারা যৌন লালসার শিকার হয়েছেন ওই যুবতী। যখন শোনেন, মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, তখন তাকে গর্ভপাত করানোর জন্য গর্ভনিরোধক পিল খেতে জোর করা হয়।
পুলিশ জানিয়েছে, দ্রুত নিজের কীর্তি ঢাকতে যুবতীকে বাড়ির বাইরে ডেকে আনেন প্রতিবেশী। তাকে জোর করে পিল খাওয়ানোর চেষ্টা করে। সেই পিল খাওয়ার পরই যুবতীর শরীর খারাপ হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়েন রাস্তায়। পরে স্থানীয়রা তার বাবা-মাকে খবর দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।
অভিযুক্ত ও তার পরিবারের ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরই অভিযুক্ত ও অভিযুক্তের পরিবার পলাতক রয়েছে।
খবর: ইন্ডিয়া টুডে
