রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামছুজ্জামান। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
মো. শামছুজ্জামান ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন। তার কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
