মাত্র ১৫ মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড পুরো শহর (ভিডিও)

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১০:১০ এএম

ভয়াবহ এক টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহর। এতে নিহত হয়েছে ৬ জন ব্যক্তি। আহত হয়েছে আরও ১৯০ জন।

সিএনএন জানায়, বৃহস্পতিবার কাইওয়ান শহরের ওপরে এই টর্নেডো আঘাত হানে। স্থানীয় সময় বিকেল ৫.১৫ মিনিটে আঘাত হেনে মাত্র ১৫ মিনিট স্থায়ী ছিল এই টর্নেডো। এতেই তছনছ হয়ে যায় পুরো শহর।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, টর্নেডোতে নষ্ট হয়ে গেছে ২৫০ একরের শস্য। ধ্বংস হয়ে গেছে ৪৩০০ এরও বেশি ঘরবাড়ি।

ঘরবাড়িতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে ৮০০ জনেরও বেশি কর্মী। তারা ভবনের ভেতরে আটকে পড়া ২১০ জন মানুষকে উদ্ধার করে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৬৩ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত