শ্রীলঙ্কায় মার্কিন ঘাঁটি করতে দিতে রাজি নন প্রেসিডেন্ট সিরিসেনা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৯:১৬ পিএম

শ্রীলংকায় যুক্তরাষ্ট্রের সেনা প্রবেশের অধিকার দিয়ে এক প্রস্তাবিত চুক্তিতে সম্মতি নন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

শনিবার এক ঘোষণায় তিনি বলেন, তার সরকার কোনো ভাবেই এই ধরনের চুক্তির সঙ্গে একমত হবে না।

ইকোনমিকস টাইমস জানায়, দুই দেশের সামরিক সম্পর্ক বৃদ্ধিতে স্ট্যাটাস অব ফোর্সেস এগ্রিমেন্ট (সোফা) নামে একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল উভয়পক্ষ। প্রস্তাবিত এ চুক্তি নিয়ে পশ্চিমাপন্থী লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংহের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে।

দক্ষিণাঞ্চলে এক জনসেবায় সিরিসেনা বলেন, “দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমি এই চুক্তিকে অনুমতি দিব না।”

তিনি বলেন, “আমি সোফা চুক্তির মাধ্যমে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকা মেনে নিব না। কিছু বিদেশি শক্তি চাইছে শ্রীলঙ্কায় তাদের ঘাঁটি বানাতে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমি তা হতে দিব না।”

মূলত সোফা চুক্তি মধ্য দিয়ে মার্কিন সেনা শ্রীলঙ্কার বন্দর ব্যবহারের সুযোগ পাবে। সেইসঙ্গে বন্দরের নানা সুবিধা গ্রহণ করতে পারবে। মার্কিন টিকেদাররাও বিনামূল্যে ব্যবহার করতে পারবে এই বন্দর।

গত বছর আগে শ্রীলঙ্কায় সমুদ্র নিরাপত্তায় ৩৯ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা করে। মূলত ভারত মহাসাগরে চীনা উন্নয়নের বিপরীতে সোফা চুক্তির মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধির উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।

এ দিকে প্রায় দেড় বিলিয়ন ঋণ শোধ করতে না পারায় ৯৯ বছরের জন্য একটি কৌশলগত বন্দর বেইজিংকে লিজ দিয়েছে শ্রীলঙ্কা। ব্যস্ততম শিপিং রুট হিসেবে ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ বন্দর এটি। ফলে এ অঞ্চলে চীনের আধিপত্য বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ওয়াশিংটন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত