রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন: বান কি মুন

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:০০ এএম

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি সুখী ও আনন্দিত। আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং  ১৭ নম্বর ক্যাম্পে পৌঁছান।

এসময় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাদের অভ্যর্থনা জানান।

বান কি মুন আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে। তাই রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে শেখ হাসিনার পাশে দাঁড়ানো উচিত।

এসময় মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল ও পদস্থ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে (আরসি) অফিসে কিছু সংখ্যক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন।

এসময় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষ রোপণ করেন। পরে সন্ধ্যায় হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত