পটুয়াখালীতে চোর সন্দেহে পিটুনিতে বৃদ্ধ নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১২:২৪ এএম

পটুয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে দাদন মিরা (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঘটনার শিকার হলে গতকাল শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গ্যারাখালী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দাদন মিরা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত ব্যক্তি চোর নন। দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে নিহতের ছেলে সবুজ তাকে জানিয়েছেন। সদর সার্কেলের এএসপি মো. জসীমও একই তথ্য জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত