নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে গত বুধবার গোসলের সময় বন্ধুকে রক্ষা করতে গিয়ে নিখোঁজ যুবক রকিবুলের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকায় লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত বুধবার বেলা ৩টা থেকে রকিবুল নিখোঁজ ছিলেন। রকিবুল শহরের খানপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে থাকতেন। তার বাড়ি বরিশালে।
