নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম সিরাজ মিয়া। তিনি সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আবদুর রশিদ মণ্ডলের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসের (পিবিআই) নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (প্রশাসন) জহিরুল ইসলাম জহির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকালে ঘটনার পরেই আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি।
পিবিআইয়ের নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার মিজানুর রহমান, আমি ও সফটওয়্যার বিশেষজ্ঞ এস আই সাখাওয়াত সুলতান ও টিপু সুলতানের নেতৃত্বে নিহতের ফিংগার প্রিন্টসহ অনুসঙ্গ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয়েছি।
