দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিসার্চ খামার থেকে চারটি ময়ূরের বাচ্চা চুরি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ডা. গাফফার মিয়া।
তিনি বলেন, ‘হাবিপ্রবির রিসার্চ খামারে প্রায় বিলুপ্ত প্রজাতির বেশ কিছু প্রাণী আছে। মূলত এগুলো আমরা বিভিন্ন রিসার্চ কাজে ব্যবহার করি। এ খামারে তিনটি ময়ূর ছিল। ময়ূর তিনটি দেড় মাস আগে চারটি বাচ্চা দেয়। গত রবিবার রাতে সেই চারটি বাচ্চা চুরি হয়ে যায়। কে বা কারা বাচ্চাগুলো চুরি করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
