চিকিৎসকের সনদ ও ক্লিনিকের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানাসহ ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সদর উপজেলার আমঝুপি বাজারে ভ্রাম্যমাণ আদালত এ দ- দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, বুধবার সকালে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত আমঝুপি বাজারে হান্নান ক্লিনিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে ক্লিনিকের বৈধ কাগজপত্র ও এম এ হান্নানের মেডিকেল সনদ দেখতে চাইলে তিনি সময় প্রার্থনা করেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এক সময় তিনি স্বীকার করেন তার ক্লিনিক ব্যবসার বৈধ অনুমতি ও নিজের এমবিবিএস চিকিৎসক সনদপত্র নেই। এ সময় জনসম্মুখে তিনি ভুয়া এমবিবিএস চিকিৎসক হিসেবে শনাক্ত ও প্রমাণিত হন।
এম এ হান্নান দীর্ঘ ২০ বছর চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। কিন্তু ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় এলাকার সবাই বিস্মিত।
