সামাজিক যোগাযোগমাধ্যমে কার্তিক আরিয়ানের সঙ্গে একের পর এক ছবি পোস্ট। ক্যাপশনে কার্তিকের প্রতি প্রশংসা, রোমান্টিক মন্তব্য আদান-প্রদান। এসবে বুঝতে একটুও কষ্ট হয় না কার্তিকের প্রেমে মজে আছেন সারা আলী খান।
মুম্বাই মিরর জানাচ্ছে, পতৌদির নবাবের নাতনি সারা এখন সেখানেই অবস্থান করছেন। পিতৃপুরুষের প্রাসাদে দারুণ সময় কাটিয়েছেনও। এ সময় তার সঙ্গে ছিলেন কার্তিক। পতৌদিতে যুগল ছবিও সারা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
মূলত ইন্ডিয়ান ফ্যাশন উইকে অংশ নিতে হরিয়ানার পতৌদিতে যান সাইফকন্যা। সেখানে তাকে উৎসাহ দিতে সঙ্গী হন কার্তিক। এর জন্য কার্তিকের প্রতি প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছেন ক্যাপশনে সারা।
এতে আরও বেশি স্পষ্ট হয়ে গেছে তাদের মধ্যে প্রেমের বিষয়টি। এর আগে করণ জহরের কাছে আকারে ইঙ্গিতে বিষয়টা স্বীকারও করেছিলেন সারা, তিনি কার্তিককে পছন্দ করেন এবং তার সঙ্গে কফি খেতে যেতে চান
