দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের উত্তেজনা এবং একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরের কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করাসহ সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
