সামাজিক পরিবেশ রক্ষায় শিশু খুন, গুজব ও ধর্ষণের প্রতিবাদে গতকাল শনিবার নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইইডির সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ পৌরসভার মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে পদ্মা সেতু এবং ছেলেধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জন-উদ্যোগের সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, দিলওয়ার খান, লিটন ধর গুপ্ত, ভজন দাস, আলপনা বেগম, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইন, নারী নেত্রী কল্পনা ঘোষ প্রমুখ।
