শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০১:০৩ এএম

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে আইসিসি এবার পাঁচদিনের ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ চালু করেছে। অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টেস্টের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দুই টেস্ট ম্যাচের অ্যাওয়ে সিরিজ দিয়ে। আইসিসি টেস্ট র‌্যাংকিয়ের নয়টি শীর্ষ দলের প্রত্যেকে আগামী দুই বছরে ছয়টি করে সিরিজ খেলবে। এর মধ্যে তিনটি সিরিজ হবে ঘরের মাঠে এবং তিনটি অ্যাওয়ে। প্রতিটি সিরিজে টেস্ট সংখ্যা যা-ই হোক না কেন, মোট পয়েন্ট ১২০। অর্থাৎ কোনো দল এই দুই বছরে সর্বোচ্চ ৭২০ পয়েন্ট পেতে পারে। যে দুটি দলের পয়েন্ট সব থেকে বেশি হবে, তারা ২০২১ সালের জুনে ইংল্যান্ডে ফাইনাল ম্যাচ খেলবে। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রাখা হয়নি। যে পদ্ধতিতে এই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে তাতে দুটি বড় ত্রুটি আছে। প্রথমত, কয়েকটি দল অন্য দলের থেকে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। দ্বিতীয়ত, ঘরের মাঠে জিতলে যে পয়েন্ট পাওয়া যাবে, অ্যাওয়ে ম্যাচ জিতলেও একই পয়েন্ট পাওয়া যাবে।

কোন দলের কটি ম্যাচ

দল        ম্যাচ      হোম সিরিজ        অ্যাওয়ে সিরিজ    যাদের বিপক্ষে খেলবে না

বাংলাদেশ           ১৪        ৭ (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উইন্ডিজ)          ৭ (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা)          ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা

ভারত    ১৮        ১০ (দ. আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড)          ৮ (উইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া)          পাকিস্তান, শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া           ১৯        ৯ (পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত)   ১০ (ইংল্যান্ড, বাংলাদেশ, দ. আফ্রিকা)          শ্রীলঙ্কা, উইন্ডিজ

ইংল্যান্ড ২২        ১১ (অস্ট্রেলিয়া, উইন্ডিজ, পাকিস্তান) ১১ (দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত) বাংলাদেশ, নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকা     ১৬        ৯ (ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া)     ৭ (ভারত, উইন্ডিজ, পাকিস্তান)        বাংলাদেশ, নিউজিল্যান্ড

পাকিস্তান ১৩        ৬ (শ্রীলঙ্কা, বাংলাদেশ, দ. আফ্রিকা) ৭ (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড)          ভারত, উইন্ডিজ

নিউজিল্যান্ড        ১৪        ৭ (ভারত, উইন্ডিজ, পাকিস্তান)        ৭ (শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ)   ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা   ১৩        ৭ (নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ)          ৬ (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ)        অস্ট্রেলিয়া, ভারত

উইন্ডিজ ১৫        ৬ (ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা)  ৯ (ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ)          অস্ট্রেলিয়া, পাকিস্তান

বিভিন্ন দলের সূচি

বাংলাদেশ

নভেম্বর ২০১৯ : ভারত (অ্যাওয়ে, ২ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০ : পাকিস্তান (অ্যাওয়ে, ২ টেস্ট)

ফেব্রুয়ারি ২০২০ : অস্ট্রেলিয়া (হোম, ২ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : শ্রীলঙ্কা (অ্যাওয়ে, ৩ টেস্ট)

আগস্ট-সেপ্টেম্বর ২০২০ : নিউজিল্যান্ড (হোম, ২ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : উইন্ডিজ (হোম, ৩ টেস্ট)



অস্ট্রেলিয়া

জুলাই-সেপ্টেম্বর ২০১৯ : ইংল্যান্ড (অ্যাওয়ে, ৫ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০১৯ : পাকিস্তান (হোম, ২ টেস্ট)

ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০ : নিউজিল্যান্ড (হোম, ৩ টেস্ট)

ফেব্রুয়ারি ২০২০ : বাংলাদেশ (অ্যাওয়ে, ২ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০২০ : ভারত (হোম, ৪ টেস্ট)

ফেব্রুয়ারি-মার্চ ২০২১ : দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে, ৩ টেস্ট)



ভারত

জুলাই-আগস্ট ২০১৯ : উইন্ডিজ (অ্যাওয়ে, ২ টেস্ট)

অক্টোবর-নভেম্বর ২০১৯ : দক্ষিণ আফ্রিকা (হোম, ৩ টেস্ট)

নভেম্বর ২০১৯ : বাংলাদেশ (হোম, ২ টেস্ট)

ফেব্রুয়ারি ২০২০ : নিউজিল্যান্ড (অ্যাওয়ে, ২ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০২০ : অস্ট্রেলিয়া (অ্যাওয়ে, ৪ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : ইংল্যান্ড (হোম, ৫ টেস্ট)



ইংল্যান্ড

জুলাই-আগস্ট ২০১৯ : অস্ট্রেলিয়া (হোম, ৫ টেস্ট)

ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০: দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে, ৪ টেস্ট)

মার্চ-এপ্রিল ২০২০ : শ্রীলঙ্কা (অ্যাওয়ে, ২ টেস্ট)

জুন-জুলাই ২০২০ : উইন্ডিজ (হোম, ৩ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : পাকিস্তান (হোম, ৩ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : ভারত (অ্যাওয়ে, ৫ টেস্ট)



দক্ষিণ আফ্রিকা

অক্টোবর-নভেম্বর ২০১৯ : ভারত (অ্যাওয়ে, ৩ টেস্ট)

ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০ : ইংল্যান্ড (হোম, ৪ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : উইন্ডিজ (অ্যাওয়ে, ২ টেস্ট)

জানুয়ারি ২০২১ : শ্রীলঙ্কা (হোম, ২ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : পাকিস্তান (অ্যাওয়ে, ২ টেস্ট)

ফেব্রুয়ারি-মার্চ ২০২১ : অস্ট্রেলিয়া (হোম, ৩ টেস্ট)



পাকিস্তান

অক্টোবর ২০১৯ : শ্রীলঙ্কা (হোম, ২ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০১৯ : অস্ট্রেলিয়া (অ্যাওয়ে, ২ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২০ : বাংলাদেশ (হোম, ২ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : ইংল্যান্ড (অ্যাওয়ে, ৩ টেস্ট)

ডিসেম্বর ২০২০ : নিউজিল্যান্ড (অ্যাওয়ে, ২ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : দক্ষিণ আফ্রিকা (হোম, ২ টেস্ট)



নিউজিল্যান্ড

জুলাই-আগস্ট ২০১৯ : শ্রীলঙ্কা (অ্যাওয়ে, ২ টেস্ট)

ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০ : অস্ট্রেলিয়া (অ্যাওয়ে, ৩ টেস্ট)

ফেব্রুয়ারি ২০২০ : ভারত (হোম, ২ টেস্ট)

আগস্ট-সেপ্টেম্বর ২০২০ : বাংলাদেশ (অ্যাওয়ে, ২ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০২০ : উইন্ডিজ (হোম, ৩ টেস্ট)

ডিসেম্বর ২০২০ : পাকিস্তান (হোম, ২ টেস্ট)



শ্রীলঙ্কা

জুলাই-আগস্ট ২০১৯ : নিউজিল্যান্ড (হোম, ২ টেস্ট)

অক্টোবর ২০১৯ : পাকিস্তান (অ্যাওয়ে, ২ টেস্ট)

মার্চ-এপ্রিল ২০২০ : ইংল্যান্ড (হোম, ২ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : বাংলাদেশ (হোম, ৩ টেস্ট)

জানুয়ারি ২০২১ : দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে, ২ টেস্ট)

ফেব্রুয়ারি-মার্চ ২০২১ : উইন্ডিজ (অ্যাওয়ে, ২ টেস্ট)



উইন্ডিজ

জুলাই-আগস্ট ২০১৯ : ভারত (হোম, ২ টেস্ট)

জুন-জুলাই ২০২০ : ইংল্যান্ড (অ্যাওয়ে, ৩ টেস্ট)

জুলাই-আগস্ট ২০২০ : দক্ষিণ আফ্রিকা (হোম, ২ টেস্ট)

নভেম্বর-ডিসেম্বর ২০২০ : নিউজিল্যান্ড (অ্যাওয়ে, ৩ টেস্ট)

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ : বাংলাদেশ (অ্যাওয়ে, ৩ টেস্ট)

ফেব্রুয়ারি-মার্চ ২০২১ : শ্রীলঙ্কা (হোম, ২ টেস্ট)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত