শামিম কবির স্মরণে আজ কালো আর্মব্যান্ড

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১২:১১ এএম

শ্রীলঙ্কার কলম্বোতে শেষ ও তৃতীয় ওয়ানডেতে প্রতীকী অর্থে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন দেশের প্রথম অধিনায়ক শামিম কবির। সদ্যপ্রয়াত অধিনায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তামিম ইকবালের দল কালো আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। দীর্ঘদিন ক্যানসারে ভুগে সোমবার ৭৪ বছর বয়সে জীবনাবসান হয়েছে দেশের প্রথম অধিনায়কের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত